যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেমের টানে বগুড়া থেকে কুষ্টিয়ায় যুবক, অতঃপর ঠিকানা হাসপাতাল!

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:৩৮ এ এম
প্রেমের টানে বগুড়া থেকে কুষ্টিয়ায় যুবক, অতঃপর ঠিকানা হাসপাতাল!

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের ইতি টানতে বগুড়া থেকে একা বিয়ে করতে আসেন কুষ্টিয়ার মিরপুরে।

সেখানে বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে অনশনে বসেন যুবক ইলিয়াস সরদার। এক পর্যায়ে মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হয়।

তবে, শর্ত দেয় ছেলের পিতা-মাতাকে আসতে হবে। ছেলে বিষয়টি তার পরিবারকে জানালে পিতা-মাতা তাকে বকাঝকা করেন।

এটা মেনে নিতে না পেরে মেয়ের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন ওই যুবক। বর্তমানে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুই পরিবারের কেউই এখন তার আর খোঁজ নিচ্ছে না।

ইলিয়াস সরদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে। কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের চৌদুয়ায় এই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইলিয়াস সরদার জানিয়েছেন, টিকটকে তাদের পরিচয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে বিয়ে করার সিদ্ধান্তে তিনি বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন।

কিন্তু, মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হলেও তার পিতা-মাতা মানতে নারাজ। এখন তিনি মিরপুরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা জানান, গত ১১ মে রাতে ইলিয়াস নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা তার শরীর থেকে বিষ উত্তোলন করেছে। তিনি বর্তমানে আশংকামুক্ত এবং হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত ওই যুবকের পরিবার থেকে কেউ হাসপাতালে আসেনি বলেও জানান এই চিকিৎসক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)