যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসএফের গুলিতে আহত সাতক্ষীরার বৈষ্ণব যশোরে চিকিৎসাধীন

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৪:১৯ পিএম
বিএসএফের গুলিতে আহত সাতক্ষীরার বৈষ্ণব যশোরে চিকিৎসাধীন

ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণব বিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত বৈষ্ণব বিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। বুধবার (১৩ মে) ভোররাত ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণব জানান, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহতের শরীরে কয়েকটি স্থানে ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)