লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লোহাগড়া উপজেলার বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে বড়দিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে তিন শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে।
মিছিলটি বড়দিয়া জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দারুল হিকমা মাদরাসার শিক্ষক মো. হুসাইন আহমদ, বড়দিয়া জামে মসজিদের খতিব বদরুজ জামান প্রমুখ।