কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রতারকচক্রের মূলহোতা রেশমা বেগম কর্তৃক সাংবাদিক রাজীব চৌধুরীকে গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় গাজির মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, নিউজক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, এনটিভির প্রতিনিধি ইনামুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল, মানবাধিকার কর্মি শামীম আকতার মুকুল, মানবকন্ঠের প্রতিনিধি জিএম মিন্টু এবং নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের হুমকি অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত রেশমাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কর্মসূচি দিতে বাধ্য হবে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. সহিদুল ইসলাম বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।