মাগুরা প্রতিনিধি
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ৩০ হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে।
শনিবার দুপুরে মাগুরা বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রি কলেজে মন্ত্রীকে দেওয়া সংবর্ধনার জবাবে বক্তৃতাকালে সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এসব কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান ও সংরক্ষিত মহিলা আসনের এমপি নেওয়াজ হালিমা আর্লি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হায়াত আলী।
অন্য বক্তারা বলেন, মাগুরা জেলার মধ্যে লেখাপড়া এবং পরিবেশগত দিক দিয়ে নাজির আহমেদ কলেজ অন্যতম সেরা। তারা কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।