যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ১১:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০১:১৪ এ এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় ইমরান হোসেন (৪০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজের পাশে এই ঘটনা ঘটনা।

নিহত ইমরান হোসেন শৈলকুপা উপজেলার রাণীনগর গ্রামের মহি উদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির পণ্য পরিবহণের কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, বড়দাহ ব্রিজের পাশে রাস্তার পাশে নসিমন থামিয়ে পণ্য পরিবহনের কাজ করছিলেন চালক ইমরান হোসেন। এসময় ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন করা একটি বাস ঝিনাইদহের দিকে আসছিল।

বাসটি নছিমনে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ইমরান হোসেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর রেফার করেন।

ইমরান হোসেনের পরিবারের লোক তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এই ঘটনায় নিয়মিত মামলা হবে। চালক পলাতক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বাস হওয়ায় তা পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)