যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে প্রথমবার 'স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৫:১৩ পিএম
যবিপ্রবিতে প্রথমবার 'স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অন্তর্ভুক্ত ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে এ নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হ্যান্ডবুকটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংযোজন করা হয়েছে। এতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন, বিভিন্ন অফিস, দপ্তর ও বিভাগের সিটিজেন চার্টার এবং সব বিভাগের পরিচিতি।

এ ছাড়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার, অ্যাকাডেমিক অর্ডিন্যান্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলি, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তা, হল ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বিধিসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমবারের মতো প্রকাশিত এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে।’

তিনি বলেন, নতুন শিক্ষার্থীরা যাতে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ে তারা কী কী সেবা পাবে এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে, তারই একটি মাধ্যম হবে এই হ্যান্ডবুক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুতই হ্যান্ডবুকটির মুদ্রিত কপি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়ম জামিলা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন।

এ ছাড়া শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার এবং উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) নিত্যানন্দ পাল উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)