যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৭:২০ পিএম
ঝিনাইদহ কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বে বৃহস্পতিবার কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সকল রাজনৈতিক কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল।

বুধবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ অক্টোবর ১১৬তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কলেজ ক্যাম্পাসে সকল প্রকার সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। উত্তেজনার মধ্যেই শহরে পাল্টাপাল্টি মিছিল করে ছাত্রদল ও শিবির।

এদিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে শিবিরের একটি সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় কার্যত এই অনুষ্ঠানটি ক্যাম্পাসে করার ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ প্রশাসন।

কলেজ শাখা শিবিরের সভাপতি মাহবুব ইসলাম বলেন, কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন চলছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। আমরা সব মেহমানকে দাওয়াত দিয়েছি। এর মধ্যে গত ৫ তারিখে ছাত্রদলের সাথে ঝামেলা হয়। এই ঘটনা নিয়ে আজকে (বুধবার) কলেজ প্রশাসন এই বিজ্ঞপ্তি দিয়েছে। কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা অনুমতি দিলে অনুষ্ঠান হবে, না দিলে হবে না।

ছাত্রদল সভাপতি বাবর আলী মাহফুজ বলেন, শিবিরের এক কর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করে। আমরা শিবির নেতৃবৃন্দকে পোস্টটি ডিলিট করতে বলি। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে কলেজ প্রশাসনের সঙ্গে বসে বিষয়টি সমাধান হয়।

তিনি আরও বলেন, শিবির কলেজে একটি নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এর মধ্য অনুষ্ঠান করবে কি না, সেটি তাদের বিষয়। তবে, তাদের অনুষ্ঠান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তাদের সঙ্গে আমাদের যে ঝামেলা হয়েছে, সেটি অনুষ্ঠানকে কেন্দ্র করে না। এছাড়া কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ক্যাম্পাস পরিস্থিতি বিষয়ে জানতে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে তার মোবাইলফোনে টেক্সট করা হলেও তিনি রেসপন্স করেননি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)