যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ ও স্কুল পর্যায়ে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৩:৩২ পিএম
আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ ও স্কুল পর্যায়ে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন

যশোর সেনানিবাসে অনুষ্ঠিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর সেনানিবাসের মেজর জেনারেল রফিক অডিটরিয়ামে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ২৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১২০ জন মেধাবী বিতার্কিক অংশ নেন। যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিযোগীরা তাদের অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দেন।

চূড়ান্ত পর্বের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে কলেজ পর্যায়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিরোপা জয় করে। অন্যদিকে, স্কুল পর্যায়ের ফাইনালে সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল হাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বিজয়ী ও রানার্স-আপ দলসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বিতার্কিকদের উদ্দেশে বলেন, বিচারকমণ্ডলীর মূল্যায়ন ও পরামর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। আরও উজ্জীবিত হয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)