ঝিনাইদহ প্রতিনিধি
'নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার'—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শহরের একটি বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকুর সভাপতিত্বে এবং পরিচালক মাহফুজুর রহমান বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আহসানুজ্জামান ঝন্টু, সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।
দিনব্যাপী এই সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে কারাতের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন ও রেজাউল করিম মাসুম।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।