যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৬:২৫ পিএম
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে। বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নীতিমালা জারি করা হয়।

নীতিমালায় কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ রাখা হয়েছে। এছাড়া শিক্ষকরা চাকরির প্রথম দুই বছর বা একবার বদলি হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না।

এর আগে নীতিমালাটি অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জারির পাশাপাশি নীতিমালাটি ওয়েবসাইটে আপলোডের কার্যক্রমও চলমান রয়েছে এবং দ্রুতই তা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)