যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বর্ণ ও মাদক চোরাচালানে সম্পৃক্তির অভিযোগ

যুবদল যশোর ও মাগুরার তিন নেতাকে শো-কজ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৬:৪৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ১২:৫১ এ এম
যুবদল যশোর ও মাগুরার তিন নেতাকে শো-কজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর ও মাগুরার তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

রোববার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এই নোটিস জারি হয়।

নোটিসপ্রাপ্ত নেতারা হলেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোরের শার্শা উপজেলার যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।

নোটিসে উল্লেখ করা হয়, ‘সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে এ জাতীয় নেতিবাচক সংবাদ দলের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।’

‘এ প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,’ বলা হয় নোটিসে।

বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড চালানোর ন্যূনতম সুযোগ যুবদলে নেই।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা সুবর্ণভূমিকে বলেন, ‘নোটিস পেয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে দেখা করতে বলায় আগামীকাল (৫ মে) ঢাকায় যাবো।’

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদও এই নোটিস ইস্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশা করি, নোটিসপ্রাপ্ত নেতারা নির্দোষ প্রমাণিত হবেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন