যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রদলের নতুন কমিটি: যশোর শহরে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৫:৩৬ পিএম
ছাত্রদলের নতুন কমিটি: যশোর শহরে আনন্দ মিছিল

জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যশোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নেতাকর্মীরা প্রথমে প্রয়াত বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে দোয়া ও মোনাজাত শেষে তারা সংগঠনের নতুন কমিটির সফলতা কামনা করেন।

এরপর একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নেতাকর্মীরা বলেন, নতুন কমিটির হাত ধরে যশোর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করা হবে। তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থী ও তরুণ সমাজের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্প্রতি যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন