যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম কার্ডের টাকা লুুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০২:৪২ পিএম
অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম কার্ডের টাকা লুুটের অভিযোগ

যশোরে রেজওয়ান কবির নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট এবং এটিএম কার্ড ব্যবহার করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রেজওয়ান বেনাপোলের গয়ড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মে রাত ৮টার দিকে রেজওয়ান কবির জেলখানা বেলতলা মোড় থেকে যশোর পলিটেকনিক রোড হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে ঘোপ জেলরোড কবরস্থানপাড়ার শাওন ইসলাম সবুজ, জেলরোড বউবাজার এলাকার জীবন, কবরস্থানপাড়ার আবির, বউবাজারের রকি ও ঘোপ নওয়াপাড়া রোডের ইমরুলসহ অজ্ঞাত আরও ৩-৪ জন তার পথরোধ করে। ওই ব্যক্তিরা তাকে জোর করে একটি অন্ধকার স্থানে নিয়ে যায় এবং গলায় ধারালো ছুরি ধরে মারপিট করে। এক পর্যায়ে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে পিন নম্বর সংগ্রহ করে একটি বুথ থেকে চার দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নেয় তারা। এছাড়া মানিব্যাগে থাকা সৌদি রিয়াল ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৯০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আল আমিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অভিযোগকারীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন