যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে মাদরাসায় পুনর্মিলনী ও অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৩:০৩ পিএম
মহেশপুরে মাদরাসায় পুনর্মিলনী ও অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং অধ্যক্ষ আবদুল হাইয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।

মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে বিদায়ী অধ্যক্ষের অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

জলিলপুর আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘স্মৃতির টানে, ভালোবাসার বন্ধনে একসাথে আবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষ আবদুল হাইকে মাদরাসা কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার দেওয়া হয়। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)