স্টাফ রিপোর্টার
, যশোর
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালহা জামান বুখারী।
সে যশোর জিলা স্কুলের ছাত্র। বুখারী উচ্চশিক্ষা গ্রহণ করে সফল মানুষ হতে চায়।
যশোর শহরের রেলগেট এলাকার বাসিন্দা বুখারীর বাবা সাইদুজ্জামান সহিদ একজন সফল ব্যবসায়ী।
তিনি জানিয়েছেন, বুখারীর লেখাপড়ার প্রতি বেশ আগ্রহ আছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।