যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৯:০৫ পিএম
যবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছো। তোমরা বাবা-মা'র নাম উজ্জ্বল করবা, দেশ ও জাতির জন্য কাজ করবা। একইভাবে তোমাদের বাবা-মা'রও একটা স্বপ্ন আছে, তুমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তুমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বের হবে। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু সেই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের দায়িত্ব পালন করার সাথে সাথে তোমাদেরও দায়িত্ব আমাদের সহযোগিতা করা। আমার বিশ্বাস তোমরা যারা নতুন এসছো, তোমাদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করবে’।   

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবে। ভালো বন্ধু তোমাদের ভালো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এখন থেকে তোমরা যেমন স্বাধীন তেমনি তোমাদের দায়িত্বও বেশি। এই দেশ ও জাতির জন্য তোমাদের দায়িত্ব অনেক। আগামী দিনগুলো তোমাদের আরও বিচক্ষণতার সাথে চলতে হবে। এই বিশ্ববিদ্যালয় তোমাদের পড়ালেখা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ দিতে সর্বোচ্চ সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের বলেন, তোমরা আগামী চার বছর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। প্রতিবছর তোমাদের পেছনে সরকারের অর্থাৎ দেশের সাধারণ মানুষের ট্যাক্সের একটা বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। এই টাকা আমাদের দেশের সেই খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও মেহনতি মানুষের রক্ত জল করা উপার্জনের টাকা। তাই দেশের এই সাধারণ মানুষের প্রতি আমাদের এক বিশাল ঋণ রয়েছে। আর এই ঋণ শোধ করার একমাত্র উপায় হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে নিয়োজিত থাকা। আমাদের যেমন দক্ষ মানুষের প্রয়োজন ঠিক তেমনি এ দেশকে ভালোবাসার মতো সৎ মানুষেরও প্রয়োজন।

ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দলে দলে একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরতে দেখা যায়। অনেকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনকে মুঠোফোনে ক্যামেরাবন্দী করে রাখেন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় দিনভর মুখর ছিল যবিপ্রবি ক্যাম্পাস।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. হাফিজ উদ্দীন, ড. কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. নাসিম রেজা, অধ্যাপক ড. জিয়াউল আমিন, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. হামিদুর রহমান, নবীন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে যবিপ্রবির সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক শাহনুর রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)