যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘প্রাথমিক শিক্ষা পদক’ দিলেন প্রধানমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০১:২২ পিএম
আপডেট : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:৪২ পিএম
‘প্রাথমিক শিক্ষা পদক’ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশের কৃতী শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বুধবার (১৫ জুলাই) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই পদক বিতরণ করেন।

শিশুদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশে দেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে কঠোর বাছাই প্রক্রিয়া ও বিভিন্ন ধাপ পেরিয়ে এই প্রতিযোগিতা চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে এই ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে সারা দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)