যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ১০:৩৩ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা দাবিতে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার বিকেলে পরীক্ষা শেষে শহরের মজমপুর গেটে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ শেষ করে শিক্ষার্থীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)