স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসুস্থ সাবেক সভাপতি সাজেদুর রহমান সুজা ও সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চেম্বার ভবনের সভাকক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে ব্যবসায়ী নেতারা দুইজনের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যুগ্ম-সম্পাদক মোকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, ট্রেজারার সৈয়দ শাহজাহান আলী খোকন এবং নির্বাহী পরিষদের সদস্য গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, কাসেদুজ্জামান সেলিমসহ চেম্বারের অন্যান্য নির্বাহী পরিষদের সদস্য ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে মো. সাজেদুর রহমান সুজা ও জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা দ্রুত সুস্থ হয়ে আবারও ব্যবসায়ী সমাজের মাঝে ফিরে আসবেন, এ প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
শেষে দুই ব্যবসায়ী নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।