যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলবায়ু-সহনশীল কৃষিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের সূচনা

খুবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:২২ পিএম
জলবায়ু-সহনশীল কৃষিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের সূচনা

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক গবেষণা প্রকল্প ‘Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-West and South-Central Coastal Bangladesh (ADM-CRAFT)’-এর ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।

নেদারল্যান্ডস রিসার্চ কাউন্সিল (এনডব্লিউও)-এর অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, উপকূলীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে খুবি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করছে। তাই গবেষণার মাধ্যমে বাস্তব সমস্যার কার্যকর সমাধান এবং ‘লিভিং ল্যাব’ ধারণার মাধ্যমে গবেষক, শিক্ষার্থী, স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার ভিত্তিতে কার্যকর সমাধান বের করতে পারলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সহজ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় কৃষি ও জীবিকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন বলেন, এডিএম-ক্রাফট প্রকল্প দুই দেশের গবেষণা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। গবেষণার ফলাফল দীর্ঘমেয়াদে উপকূলীয় মানুষের কল্যাণে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রকল্পের পরিচিতি তুলে ধরেন কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. কামরুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন খুবির কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ও কৃষক প্রতিনিধিরা অংশ নিয়ে উপকূলীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)