যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় সুপেয় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০৩ পিএম
কয়রায় সুপেয় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

দুর্যোগপ্রবণ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ এখনো বড় চ্যালেঞ্জ। এ সংকটের টেকসই সমাধান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়রায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোয়িকার অর্থায়নে এবং জেজেএসের ইআরসিসি-২ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।

সভায় নিরাপদ পানির সংকটের কারণ, তা মোকাবিলায় করণীয় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পানি সংকট সমাধানে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ বা ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জেজেএসের ইআরসিসি-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বিআরডিবি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী, ইউপি সদস্য শেখ সেরাজুল ইসলাম ও বিভূতি বিশ্বাস, মিতা মণ্ডল, মৎস্য দপ্তরের সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুর রহমান ও মোছা. নুসরাত জাহান এবং প্রকল্পের উপকারভোগী নাছিমা খাতুন ও সালমা আক্তারসহ অনেকে।

সভায় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় কয়রায় লবণাক্ততা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে স্থানীয় জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)