অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে এসএএফ ট্যানারির বর্জ্য দূষণে অস্তিত্ব সংকটে ভৈরব নদ: আদালতের রায় বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিতে উপকারভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের আয়োজনে বেলার সহযোগিতায় এই মতামত সভা অনুষ্ঠিত হয়।
ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় মতামত প্রকাশ করেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুর, সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক, আশরাফ হোসেন প্রিন্স, সাফায়েত হোসেন, শিক্ষক সুনীল কুমার দাস, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এসএম ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, বিকাশ চন্দ্র মল্লিক, সাংবাদিক এসজেড মাসুদ তাজ, শিক্ষক হাবিবুর রহমান, মোল্যা হাবিবুর রহমান, মো. নুরুজ্জামাল. মহসীন হোসেন প্রমুখ।
ইটিপি বন্ধ রেখে নওয়াপাড়ায় এসএএফ চামড়ার মিল কর্তৃপক্ষ ভৈরব নদে সরাসরি বর্জ্য ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমানে ভৈরব নদের অস্তিত্ব রক্ষা জরুরি হয়ে পড়েছে।
বক্তারা ভৈরব নদের দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।