যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৭ পিএম
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশার প্রজননস্থল ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলোও পরিষ্কার করা হয়।

এতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে ৩২০টি ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. শাকিলা আফরোজ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান ও সাংবাদিক মানসুর রহমান জাহিদ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)