যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রায়হান ঠাকুরের উদ্যোগে লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
রায়হান ঠাকুরের উদ্যোগে লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

নড়াইলের লোহাগড়ায় তরুণ সমাজসেবক মো. রায়হান ঠাকুরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহাগড়া শহরের ৩৯ নম্বর আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল।

নড়াইলের ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক মো. রায়হান ঠাকুরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন বয়সী অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আবদুস সবুর, সাংবাদিক রইস উদ্দিন টিপু, শরিফুজ্জামান, কাজী ইমরান, তরুণ সমাজসেবক ও রাজনীতিক সোহেল রানা লাক্সমি, মো. স্বাধীন মোল্যা, সৈয়দ জাফর আলী, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমান, সৈয়দ রাকিবসহ অনেকে।

উদ্যোক্তা মো. রায়হান ঠাকুর বলেন, দিনব্যাপী আয়োজনে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রায়হান ঠাকুর বলেন, তার প্রয়াত বাবা মিলু ঠাকুরের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে কাজ করা। বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়াই তার লক্ষ্য।

ক্যাম্পে বিশেষজ্ঞ সার্জন ডা. দীপংকর কুমার, সুমাদেবী বিশ্বাস, রুবাব শারমিন, দীপ বিশ্বাস সুদীপ, স্মৃতি কনা সরকার, গোলাম রাব্বি তালুকদার, আলী রেজা রাজু ও কার্তিক কুমার বিশ্বাস রোগীদের চিকিৎসাসেবা দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)