যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট প্রদানের জন্য ক্লাবের সর্বস্তরের ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ নির্বাহী কমিটির নেতারা।

নেতারা এক বিবৃতিতে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সদস্যপদ প্রদানের পর আয়োজিত এ নির্বাচনে জেইউজে’র পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গঠিত সাবজেক্ট কমিটি প্রার্থীদের পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং প্রেসক্লাবের কার্যক্রমে তাদের অবদানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন প্রদান করে।

মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম।

সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সাইফুর রহমান সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু ও এসএম সোহেলকে।

বিবৃতিতে নেতারা বলেন, প্রেসক্লাব যশোর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও পারস্পরিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে কার্যকর ভূমিকা পালনের জন্য যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। জেইউজে মনোনীত প্রার্থীরা পেশাগত মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি ও সাংবাদিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

তারা বলেন, প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সাংবাদিকবান্ধব করতে এবং সদস্যদের পেশাগত ও কল্যাণমূলক স্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জেইউজে মনোনীত প্রার্থীদের বিজয়ী করা প্রয়োজন।

অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যেসব পদে মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন, তাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের নেতারা।

তারা প্রত্যাশা করেন, সকলের অংশগ্রহণে প্রেসক্লাব যশোরের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত নেতৃত্ব প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে কাজ করবে। বিজ্ঞপ্তি

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)