যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৯ পিএম
মহেশপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল ‘স্ট্রংগার টুগেদার’।

আলোচনা সভায় জলাতঙ্ক রোগের ভয়াবহতা, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জলাতঙ্ক প্রতিরোধে সময়মতো টিকা নেওয়া, কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। দিবসটির লক্ষ্য হলো জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)