যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের হামলায় কুয়েতে মার্কিন সেনা নিহত ও ড্রোন ধ্বংস

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০১:১৪ পিএম
ইরানের হামলায় কুয়েতে মার্কিন সেনা নিহত ও ড্রোন ধ্বংস

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলেও জানায় তারা।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের স্থলবাহিনী ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসনকেন্দ্র লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ‘বেশ কয়েকজন’ মার্কিন সামরিক সদস্য নিহত হন।

আইআরজিসি আরো দাবি করেছে, হামলায় একটি ড্রোন হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের একটি র‌্যাম্পে আগুন ধরে যায়। এ সময় ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া কয়েকটি ড্রোনও ধ্বংস হয়েছে বলে জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি একই সময়ে কুয়েতের ঘাঁটিতেও এই হামলা চালানো হয়।

ইরানের দাবি, দক্ষিণাঞ্চলীয় সিরিকে মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। ওই হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানানো হয়।

কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় আইআরজিসি বলেছে, তাদের হামলা কুয়েতের জনগণকে লক্ষ্য করে নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

এর আগে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর ইরানি গণমাধ্যমে কেশম দ্বীপ, বান্দার আব্বাস, সীরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়।

সূত্র: আনাদোলু

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)