যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু

সুবর্ণভুমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৯ পিএম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু

Subornovumi সংগৃহীত ছবি:

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সৌদি আরবের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তায়েফ থেকে জেদ্দাগামী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহত চারজনের কাছেই দেশে ফেরার বিমানের টিকিট ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)