যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে এনএসআই পরিচয় দেওয়ার অভিযোগে যুবক আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
কোটচাঁদপুরে এনএসআই পরিচয় দেওয়ার অভিযোগে যুবক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর কর্মকর্তা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার থেকে স্থানীয় তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।

রাকিবুল ইসলাম উপজেলার শালকোপা গ্রামের মহসীন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাকিবুল দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তালসার বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার চলাফেরা ও আচরণ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সন্দেহ হয়।

মঙ্গলবার তালসার বাজার এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।

তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তবিবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সচেতন মানুষ এনএসআই পরিচয়দানকারী রাকিবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, রাকিবুলের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা আছে কি না এবং ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নিয়েছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে কোনো ভুয়া পরিচয়পত্র বা অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)