যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাহারুল হত্যার ব্যাপারে মামলা, আসামি অজ্ঞাত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
বাহারুল হত্যার ব্যাপারে মামলা, আসামি অজ্ঞাত

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের আব্দুল হাকিম মল্লিকের ছেলে। তিনি একটি চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বেরিয়ে যান বাহারুল মল্লিক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির (আব্দুর রশিদ মোল্যা গং) বাগানের ভেতর থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহত বাহারুল মল্লিকের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)