স্টাফ রিপোর্টার
, যশোর
বৈদ্যুতিক ও এসির তামার তার চুরির অপরাধে জনগণের হাতে ধরা পড়া জিহাদ হাসান বাবুকে (২৫) এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন একদিনের বিচারিক আদালত।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মঙ্গলবার এক রায়ে ওই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদরের হাশিমপুর মধ্যপাড়া এলাকার আরাফাত হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ হোসেন বাবুকে হাশিমপুর বাজারের মিলনের চায়ের দোকানের সামনে জনগণ পাকড়াও করে রাখে।
সংবাদ পেয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জীবন কুমার দাস সেখানে গিয়ে বাবুকে হেফাজতে নেন।
সেসময় বাবু স্বীকার করেন, বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামের একটি বাড়ি থেকে গত ৬ সেপ্টেম্বর রাতে এসির তার ও বৈদ্যুতিক তার চুরি করেন তিনি। তখন মারধরের শিকার হন তিনি।
তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের ভিত্তিতে জিহাদ হোসেন বাবুকে বিচারক দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
পরে তাকে কারাগারে পাঠানো হয়।