যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চেয়েছে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৮ পিএম
সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চেয়েছে ইরান

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুধু একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল—এমন দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি বলেন, মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে—এমন একটি দাবি হুথিদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট নয়।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, হুথিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের এই মুখপাত্র বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। একই সঙ্গে এসব বিষয়কে বিভেদ সৃষ্টি কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

বাঘাই আরও অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।

তিনি বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে তার প্রকৃত তথ্য নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এমন ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)