যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরাইলের পদক্ষেপে নেদারল্যান্ডসের প্রতিবাদ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:১০ এ এম
ইসরাইলের পদক্ষেপে নেদারল্যান্ডসের প্রতিবাদ

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে নেদারল্যান্ডস।

সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ডাচ কর্মীদের সাত দিনের মধ্যে ইসরাইল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অধিকৃত পশ্চিম তীর ও গোলান মালভূমিতে ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ ইসরাইলের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নেয় নেদারল্যান্ডস। এর পরই ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসরাইল।

ইসরাইলের এ পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন বেরেন্ডসেন। তিনি বলেন, ইসরাইলি রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নির কাছ থেকে সিদ্ধান্তটির বিস্তারিত এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে রাষ্ট্রদূতের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

এনওএস জানিয়েছে, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসেও তাকে তলব করেছিল নেদারল্যান্ডস।

সে সময় গাজামুখী একটি ত্রাণবহর ইসরাইল আটকে দেওয়ার পর বহরে থাকা কর্মীদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছিল নেদারল্যান্ডস। ওই ঘটনার ব্যাখ্যা চাইতেই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)