সুবর্ণভূমি ডেস্ক
বিতর্কিত সামুদ্রিক আইন ‘জোন্স অ্যাক্ট’-এর শর্ত শিথিল করার সিদ্ধান্ত বাড়ানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অ্যাক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল পরিবহনে জোন্স অ্যাক্টের বাধ্যবাধকতা, যেখানে শুধুমাত্র আমেরিকান পতাকাবাহী জাহাজ ব্যবহারের নিয়ম রয়েছে, তা সাময়িকভাবে শিথিল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, ১৯২০ সালের এই আইনটি দেশীয় জাহাজের সীমিত সরবরাহের কারণে জ্বালানি পরিবহন ব্যয় বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প গত ১৮ মার্চ ৬০ দিনের জন্য এই আইনের শর্ত শিথিল করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ ইতিবাচক ফল দেওয়ায় এখন তিনি এই শিথিলতা আরও দীর্ঘায়িত করতে চান।