যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:৩৩ পিএম
হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে গেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।

আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন বা লাল রেখা।’

এর আগে খবর পাওয়া গিয়েছিল, ইরান উপকূলের অদূরে একটি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। অন্যদিকে ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে আইআরজিসি অনুমতি ও সমন্বয় প্রয়োজন বলে জানানো হয়েছে।

আইআরজিসির এই পদক্ষেপ মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, এই পানিপথ দিয়ে চলাচলকারী সকল জাহাজকে আইআরজিসির সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এখন থেকে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট চার্জ ও ট্রানজিট ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে। যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে আইআরজিসির সঙ্গে আগাম সমন্বয় বাধ্যতামূলক করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)