যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই: ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ১১:৩৭ এ এম
ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে বা সম্ভাব্য যুদ্ধ সমাপ্তিতে চীনের কোনো সহায়তার প্রয়োজন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়ার ঠিক আগ মুহূর্তে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেন, ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।

এমন এক সময়ে তিনি এই প্রতিক্রিয়া জানালেন, যখন তেহরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তেহরান নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।

এই দ্বন্দ্বের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের প্রধান রুট হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ করে থাকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দম্ভোক্তি করে বলেন যে, ইরান বিষয়ে তাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই এবং শান্তিপূর্ণ উপায়ে হোক বা অন্য কোনোভাবে, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে।

উল্লেখ্য যে, উভয় পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাসেরও বেশি সময় পার হলেও শত্রুতা স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)