যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০২:৪৩ পিএম
ভারতে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি। এই নিয়ম অমান্য করলে ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র।

তিনি বলেছেন, ভারতের রাজধানী দিল্লিতে গরু, বাছুর, উট ও অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি করা সম্পূর্ণ বেআইনি। অনুমোদিত ও নির্ধারিত স্লটার হাউস ছাড়া খোলা জায়গা, রাস্তা, গলি বা প্রকাশ্যে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

কোরবানির পরে নর্দমা বা রাস্তায় রক্ত ফেলা অথবা বর্জ্য ফেলাও কঠোরভাবে নিষিদ্ধ। কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে এবং অনুমোদিত স্থানে বর্জ্য  ফেলতে হবে।

এছাড়া রাস্তার ওপর বা অলিতে-গলিতে অবৈধভাবে কোরবানির পশুর বাজার বসানো এবং কেনাবেচা বেআইনি ঘোষণা করা হয়েছে।

এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন । যেকোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা সরাসরি পুলিশ বা দিল্লি সরকারের উন্নয়ন বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে।

সূত্র: এএনআই

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)