যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ১০:১৫ পিএম
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং হাঁপানিয়া দক্ষিণপাড়ার আলীহিম বিশ্বাসের ছেলে আশরাফ আলী (২৭)।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক মেহেদী হাসান নিহতের পরিজনদের সাথে কথা বলে জানান, সকালে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। কাজ চলাকালে তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন সকালে হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আশরাফ আলী নামের আরেক যুবকের মৃত্যু হয়।

উপপরিদর্শক আরো জানান, বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের কেবল তার পায়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান বলেন, আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)