যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১০:১১ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ১০:৫৪ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন (২২) ও নয়ন (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ভাঙচুর করেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকার পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং নয়ন রাইপুর খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বন্দর পিটিআই মোড়ে মুজিবনগর থেকে আসা একটি ট্রাক ও বিপরীতমুখি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)