যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিললো মাছের ঘেরে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৯:৫৪ এ এম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:১২ পিএম
কালিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিললো মাছের ঘেরে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুরে একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা-সংলগ্ন একটি মাছের ঘের থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

সঞ্জিব উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সঞ্জিব সরকার বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না আসায় এবং কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা তার নিজস্ব মাছের ঘেরে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে সঞ্জিবকে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে মরদেহটি তার নিজস্ব মাছের ঘেরের সামনে ফেলে রেখে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

এদিকে রহস্যজনক এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)