স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় ক্রীড়া সংগঠক চিন্ময় সাহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যশোর শাখা এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কমিটির সদস্যরা আলাদাভাবে এই শুভেচ্ছা জানান। এ সময় তারা ফুলের তোড়া দিয়ে চিন্ময় সাহাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় চিন্ময় সাহা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যশোরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টা ও সমর্থন পেলে ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়ন সম্ভব।