যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১১:৪৩ এ এম
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না।

নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। 

ট্রাম্প বলেন, ‘ইরান এখন চরমভাবে পরাজিত হচ্ছে।’ তিনি এও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগে হরমুজ প্রণালি ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধ শুরুর পর প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের পর্যায়ে নেমে এসেছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)