যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চিহ্নিত মাদককারবারি জলিল তিন সহযোগীসহ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০১:৪৭ পিএম
যশোরে চিহ্নিত মাদককারবারি জলিল তিন সহযোগীসহ আটক

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটকের দাবি করছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃ ব্যক্তিরা হলেন, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীরঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানতে পারেন, বোলপুর গ্রামের জলিলের বাড়ির উঠানে কয়েকজন ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। শুক্রবারের এই মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)