যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৫৩ পিএম
মাগুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাগুরা সদর উপজেলার পূর্ব সীতারামপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনার চার দিন পর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শিশুটিকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়।

অভিযোগ, এত দিন অভিযুক্ত ব্যক্তির পরিবারের অনুরোধে ঘটনাটি গোপন রাখা হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তির নাম আকরাম হোসেন লিটু। তিনি শিশুটির চাচা সম্পর্কের।

ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব সিতারামপুর গ্রামের সাত বছরের শিশুটি সোমবার তার মায়ের সঙ্গে আকরাম হোসেন লিটুর ক্ষেতে মরিচ তুলতে যায়।

প্রচণ্ড রোদের তাপ সহ্য করতে না পেরে শিশুটি তার মাকে মরিচক্ষেতে রেখে একাই বাড়ি ফিরে আসে।

এ সময় প্রতিবেশী চাচা আকরাম হোসেন লিটু তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পরপরই শিশুটি বিষয়টি আকরাম হোসেন লিটুর মেয়ে মারিয়া খাতুনকে বিষয়টি জানায়। পরে মারিয়া খাতুন মরিচক্ষেতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে তিনি শিশুটির মায়ের পায়ে ধরে ঘটনাটি গোপন রাখার অনুরোধ করেন।

এরপর বিষয়টি গোপন রাখা হয়।

কিন্তু গত চার দিনে শিশুটির শারীরিক অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকলে তার মা বিষয়টি শিশুটির বাবা ও পরিবারের অন্য সদস্যদের জানান।

পরে বৃহস্পতিবার সকালে অসুস্থ শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ আমাদের এখনো জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)