যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির দশ বছরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৯:৫১ পিএম
মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির দশ বছরের কারাদণ্ড

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে মোনতাজ আলী নামে এক ব্যক্তিকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মোনতাজ আলী মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোনতাজ আলীকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৪(গ) ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ১, জি আর কেস নম্বর ১/২৪ এবং সেশন কেস নম্বর ২৮৫/২৪।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মোনতাজ আলী দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল মামলা পরিচালনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)