যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভেজাল শিশুখাদ্য জব্দ, লাখ টাকা জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৫১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৯:৪৯ পিএম
ভেজাল শিশুখাদ্য জব্দ, লাখ টাকা জরিমানা

যশোরের কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি টিম, কেশবপুর পৌর শহরের রিভা ফুডসে অভিযান চালিয়ে শিশুখাদ্য ললিপপ, রোব ও আল ফুডস বিস্কুটসহ বিপুল পরিমাণ ভেজাল খাদ্য উদ্ধার করেন। এসব খাদ্যের প্যাকেটে বিএসটিআইয়ের নকল সিল মারা অবস্থায় এগুলো জব্দ করা হয়। জব্দকৃত খাদ্যের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায়, ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে রিভা ফুডসের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই সুশান্ত কুমারসহ ক্যাবের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)