যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) ও সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের’ যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে যশোর জিলা স্কুল।

বুধবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন সকালে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান প্রতিযোগিতা উদ্বোধন করেন।

সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, চেম্বার অব কর্মাসের যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির প্রকাশক-সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন ইফফাত জামান রায়া, রূপন্তী ও দেবলীনা। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রানারআপ দলের দলনেতা সাফওয়ান। দলটির অপর দুই বিতার্কিক হলেন অভ্র ঘোষ ও সাবিত।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে যশোর কালেক্টরেট স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া বালিকা বিদ্যালয় এবং বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ।

দিনব্যাপী উৎসবের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, আসিফ আকবর নিপপন, হাবিবুর রহমান রিপন, বায়েজিদ মাহমুদ অভি, তাসনিমুল আলম, সুকান্ত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)