যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যৌতুকলোভীর এক বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫৩ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২০ পিএম
যৌতুকলোভীর এক বছরের কারাদণ্ড

যশোরের ঝিকরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় স্বামী মিন্টুর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ ঝিকরগাছার কাশিপুর গ্রামের সুইটি খাতুনের সাথে মণিরামপুরের ইত্যা গ্রামের মিন্টুর বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই আসামি মিন্টু বিভিন্ন সময় যৌতুক দাবি করতো স্ত্রী সুইটির কাছে। মিন্টু বিদেশ যাওয়ার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেওয়ার পর ফের পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।

দাবিকৃত টাকা দিতে না পারায় স্ত্রী সুইটিকে শারীরিক ও মানসিক নির্যাতন কর মিন্টু। একপর্যায়ে ২০২৫ সালের ১৪ অক্টোবর দুই শিশুকন্যাসহ স্ত্রী সুইটিকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আদালতে মামলা করেন সুইটি।

এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)