যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী।

মুসফিক ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এনসিপি গঠনের পর দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে কাজ শুরু করেন তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

এদিকে, ছাত্রশক্তির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।

উল্লেখ্য, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)